মোঃ রোমান, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে ট্রাকের ধাক্কায় মনোয়ারা বেগম (৫০) নামের এক নারী ‍নিহত হয়েছেন। এ ঘটনায় ওই নারীর স্বামী নিলু মাতুব্বর (৬৫) গুরুতর আহত হয়েছেন। নিহত মনোয়ারা বেগম উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা শিকদারকান্দি গ্রামের বাসিন্দা।

আজ রোববার (মার্চ-২৭) ভোর রাতে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সাদিপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, স্থানীয় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থেকে ভোররাতে বাড়ি ফিরছিলেন নিলু ও মনোয়ারা। সাদিপুর বাজারের কাছে এলে, রাস্তা পার হওয়ার সময় একটি মাটি টানার ট্রাক তাদের ধাক্কা দেয়। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মনোয়ারার মৃত্যু হয়। গুরুতর আহত নিলুকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তবে ট্রাকটি আটক করা যায়নি। রোববার দুপুর পর্যন্ত নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ দেয়নি। যদি অভিযোগ দেয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version