বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুভেচ্ছা বার্তার মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। শনিবার (২৬ মার্চ) এই বার্তায় প্রেসিডেন্ট মো.আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অভিনন্দন জানান।
ঢাকার রুশ দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে শনিবার এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
পুতিন জোর দিয়ে বলেন, রাশিয়া ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক সুন্দর ঐতিহ্য ও পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি আস্থা প্রকাশ করেন যে যৌথ প্রচেষ্টার মাধ্যমে দুই দেশের সরকার রাজনৈতিক, বাণিজ্য, অর্থনৈতিক, মানবিক এবং অন্যান্য ক্ষেত্রে গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতার আরও উন্নয়ন নিশ্চিত করবে।
তিনি আরো বলেন, এটি নিঃসন্দেহে আমাদের জনগণের স্বার্থ পূরণ করে। এর সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা জড়িত রয়েছে।
পুতিন শুভেচ্ছা বার্তায় প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সাফল্যের পাশাপাশি বাংলাদেশের সকল নাগরিকের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন
ব্রেকিং নিউজ
- ডিমলায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
- অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ: পূর্বধলায় নিহত ১, আহত ১
- ‘নারী নয়, কর্মকর্তা হিসেবে এসেছি’: গভীর রাতে নির্মাণকাজ তদারকিতে এডিসি লিজা
- নেত্রকোনার বনগাঁও গ্রাম থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
- ছিনতাইয়ের শিকার হয়ে উল্টো অপপ্রচারের শিকার যুবদল নেতা, সুষ্ঠু তদন্তের দাবি
- নেত্রকোনা সরকারি কলেজে বিতর্ক উৎসব সম্পন্ন: চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞান, রানারআপ ইংরেজি
- শৃঙ্খলা ও ড্রেসরুলস উন্নয়নে নেত্রকোনায় পুলিশের মাস্টার প্যারেড
- শ্রম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে অধ্যক্ষ আব্দুস সাত্তার



