জবি সংবাদদাতা ‘শিবির সন্দেহে’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গত বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর গেন্ডারিয়া থানার ধুপখোলা এলাকার একটি মেস থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একাধিক নিষিদ্ধ ইসলামী বই, শিবির সংশ্লিষ্ট কাগজপত্র, ল্যাপটপ, মোবাইল সহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সবাইকে গতকাল শুক্রবার আদালতে প্রেরণ করা হলে তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। জানা যায়, বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে পূর্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গেন্ডারিয়ার থানার ১৬বি/১ দ্বীননাথ সেন রোডস্থ বিল্ডিং বাড়ীর ৩য় তলার একটি ফ্লাটের মেস বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের। কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার শারমিনা আলম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহাবুবুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর নাহিদুল ইসলাম সহ প্রায় ২০ জনের একটি টিম এ অভিযানে অংশ নেন। গ্রেপ্তারকৃতরা হলেন, সংগীত বিভাগের আল-মামুন রিপন, ব্যবস্থাপনা বিভাগের মো. ফাহাদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৌহিদুর রহমান, লোক প্রশাসন বিভাগের মো. মেহেদী হাসান (মাহদী), ইতিহাস বিভাগের ইসরাফিল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইব্রাহিম আলী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান ও ওবাইদুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের আবদুর রহমান (অলি), হিসাববিজ্ঞান বিভাগের রওসন উল ফেরদৌস, বাংলা বিভাগের শ্রাবন ইসলাম রাহাত, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৌহিদুর রহমান। এবিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানকে জিজ্ঞেস করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, শিক্ষার্থীদের আটকের খবর শুনার পর পুলিশের সাথে একাধিকবার কথা হয়েছে। কোনো শিক্ষার্থী যদি নির্দোষ হয়, আমরা বলেছি তাদের যেন হয়রানি না করা হয়।
ব্রেকিং নিউজ
- ‘৭০ শতাংশ মানুষের রায় মানতে হবে, নয়তো ফের গণঅভ্যুত্থান’: ১১ দলের শোডাউন
- মৃত্যুর আগে গুলিটি দেখতে চেয়েছিলেন মন্নাস, ৫৫ বছর পর পাকবাহিনীর
- মোহনগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ: প্রেমিক কারাগারে, সহযোগী খুঁজছে পুলিশ
- ঝরে পড়া রোধে ১১ লাখ টাকার শিক্ষাবৃত্তি দিল দোস্ত এইড
- মোহনগঞ্জে কৃষি ভর্তুকিতে অনিয়ম: ইউএনও’র হস্তক্ষেপে বিতরণ স্থগিত
- নেত্রকোনা সীমান্তে মিলল অবিস্ফোরিত শক্তিশালী মর্টার গোলা: এলাকায় চাঞ্চল্য
- ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ প্রতিপাদ্যে নেত্রকোনায় শিক্ষার্থীদের চিত্রাঙ্কন
- খালিয়াজুরীতে স্থানীয়দের গাঁজাসহ নারী ব্যবসায়ী পুলিশের খাঁচায়


