মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধিঃ আজ ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস যথাযথ মর্যাদা ও সম্মানের সাথে বরগুনা জেলায় উদযাপন প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবসের শুভ সূচনা হয়। এরপর পুলিশ সুপার জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক মহোদয় অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ স্বাস্থ্যবিধি মেনে যথাক্রমে বরগুনা পৌর গণকবর, শহীদ স্মৃতি স্তম্ভ ও মুজিব অঙ্গনে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় পুনাক, বরগুনার জেলা প্রশাসন, বরগুনা ও বীর মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ০৮.৩০ ঘটিকায় পুলিশ সুপার ও জেলা প্রশাসক, বরগুনা মহোদয় বরগুনা স্টেডিয়াম মাঠে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ও শিশু কিশোর সংগঠনের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং অভিবাদন গ্রহনসহ কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
ব্রেকিং নিউজ
- মদনে ছাত্রদল সভাপতি পদপ্রার্থী দীপুর সংবাদ সম্মেলন:
- ডিমলায় সেচ মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
- ঢাকাসহ ১১ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস
- এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
- কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- তারাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির দায়িত্ব নিল নবনির্বাচিত নুরুজ্জামান প্রামাণিকের কমিটি
- সম্মিলিত প্রচেষ্টায় কাঁচামাটিয়া নদীর হৃত গৌরব ফিরিয়ে আনতে হবে — এমপি মাজেদ
- তালতলীতে জেলেদের ভিজিএফের চাল পাচারকালে ইউপি সদস্য আটক।



