ওমানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নাজমুল ইসলাম। বর্তমানে তিনি সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কূটনীতিক নাজমুল ইসলাম বিসিএস ১৫তম ব্যাচের (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা। কূটনীতিক হিসেবে তিনি জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বেইজিং, লন্ডন ও জাকার্তায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।
নাজমুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি দেশে ও বিদেশে বেশকিছু পেশাগত প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন। তিনি দুই সন্তানের জনক।।
ব্রেকিং নিউজ
- কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
- নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আটপাড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপনঃ
- কুলাউড়ায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, অভিযুক্তের বিরুদ্ধে সোচ্চার প্রশাসন
- প্রধান শিক্ষকের ওপর হামলা চালানো সহকারী শিক্ষক বরখাস্ত
- ঈশ্বরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- ঈশ্বরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত
- শাহজালাল (রহ.) সেতুতে যান চলাচলে বিধিনিষেধ


