মোঃ রোমান, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনির পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সমিতিরহাট এ.কে উচ্চ বিদ্যালয়ের মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার পূর্ব এনায়েতনগরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পূর্ব এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বি,এম খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ। এসময় স্থানীয় এমপি বলেন, দীর্ঘদিন যাবত এখানে দুই দলের মধ্যে যে সমস্যার সৃষ্টি হয়েছে, আমরা চাই সবাই তা ভুলে একসাথে বসবাস করি। মারামারি কাটাকাটি কখনোই শান্তি দিতে পারে না। এসময় সভায় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, পৌর আওয়ামী লীগের সভাপতি আইনজীবি আবুল বাশার, সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ, কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, উপজেলা আ.লীগের যুগ্নসাধারন সম্পাদক মোঃ লোকমান সরদার, দপ্তর সম্পাদক মোঃ বেল্লাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান, রমজানপুর ইউপি চেয়ারম্যান বি.এম মিল্টন ইব্রাহিম, উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও অন্যান্যরা।
ব্রেকিং নিউজ
- Beyond Higher Taxes, Rethinking Bangladesh’s Revenue Collection System: Nazmul Islam Chowdhury
- শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের দুই শর্ত, কী চায় নয়াদিল্লি?
- দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান: ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ
- গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর
- আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী
- চট্টগ্রামে আমদানি করা পুরোনো শীতবস্ত্রের বিকিকিনি হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে
- সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র
- চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের


