জবি প্রতিনিধি, গত ৩ মার্চ ২০২২ তারিখ হতে আগামী ২ (দুই) বছরের জন্য জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরিচালক হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস-কে নিয়োগ দেওয়া হয়। এই উপলক্ষে আজ (৮ মার্চ মঙ্গলবার) নব-নিযুক্ত পরিচালক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ-এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় অধ্যাপক ড.চঞ্চল কুমার বোস বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে যথাযথ প্রচার প্রচারণার মাধ্যমে বাংলাদেশ ছাড়িয়ে বহির্বিশ্বেও পৌছে দিবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আরো উচ্চ মাত্রায় এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে যাবো। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং প্রক্টরসহ জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ-
- অবৈধ বালু উত্তোলনে কৃষকদল নেতাকে জরিমানা, হুমকিতে ব্রিজ ও নদীর কূল
- কলমাকান্দায় গাড়ি চালককে সাজা, অবৈধ বালু জব্দ
- ‘নেত্রকোনা শহরের দুটি প্রাণ, একটি হিন্দু আরেকটি মুসলমান’: বিএনপি নেতা রনি
- ভ্রমণের ব্যাগে ফেন্সিডিল! টাঙ্গাইলে র্যাবের চেকপোস্টে কারবারি আটক
- ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
- নতুন বউ দেখতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, র্যাবের জালে পলাতক ধর্ষক
- তেলে কৃত্রিম সংকট: ১ দিনে ৪১ মামলা, ৮৫ হাজার টাকা জরিমানা আদায়
- জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী
