সংবাদদাতাঃ “ টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে এক আলোচনা সভা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেনের সভাপতিত্তে¡ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় উক্ত নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, পৌর প্যানেল মেয়র নুর হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মাছুদা বেগম ঝর্ণা, উপজেলা এনজিও সমন্বয়ক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব, পউআমডুর নির্বাহী পরিচালক ব্যারিষ্টার হৈমন্তী সরকার প্রমুখ।
ব্রেকিং নিউজ
- Beyond Higher Taxes, Rethinking Bangladesh’s Revenue Collection System: Nazmul Islam Chowdhury
- শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের দুই শর্ত, কী চায় নয়াদিল্লি?
- দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান: ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ
- গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর
- আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী
- চট্টগ্রামে আমদানি করা পুরোনো শীতবস্ত্রের বিকিকিনি হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে
- সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র
- চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের


