আরিফুর রহমান, ঝালকাঠি:

ঝালকাঠির রাজাপুরে ট্রলির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজাপুর উপজেলার উত্তমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম তাসমিয়া (৫)। সে উপজেলার দক্ষিণ আদাখোলা এলাকার এনামুল হকের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তমপুর এলাকায় শিশু তাসমিয়া রাস্তা পার হওয়ার সময় শ্যালো ইঞ্জিনচালিত একটি অবৈধ ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাসমিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বরিশাল হাসপাতালে যাওয়ার পথে শিশু তাসমিয়া মারা যায়।

এবিষয়ে রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)পুলক চন্দ্র রায় ঢাকা পোস্টকে বলেন, শিশুটিকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মারা যান।এ ঘটনায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাদের থানায় আসতে বলা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version