শেখ জহিরুল ইসলাম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই শিশুকে জবাই করে হত‍্যা করেছে এক পাষন্ড মামা। এ ঘটনায় খুনিকে (২১) আটক করেছে স্থানীয়রা। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় অপর এক শিশুকে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। লোমহর্ষক এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সোমবার (৭ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের কাজীর বলসা গ্রামের পশ্চিম পাড়া এলাকায় এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে। নিহত শিশুরা হলেন- সায়মা (৫) ও তৃপ্তি (৪)। তারা সম্পর্কে খালাতো বোন। প্রায় ৭/৮ দিন আগে তারা নানার বাড়ী বেড়াতে এসেছিল। এর মধ‍্যে শিশু সায়মা নেত্রকোনার বাসিন্দা জাকির হোসেন ও সালমা আক্তার দম্পতির কন‍্যা।অপরদিকে শিশু তৃপ্তি নান্দাইল উপজেলার জাহাঙ্গীর আলম ও হালিমা খাতুন দম্পতির কন‍্যা।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। হত্যাকারীকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version