তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক মামলায় জহুরুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। এ ছাড়া তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। রোববার (৬ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন। আসামি জহুরুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার মালাধর গ্রামের মৃত নায়েব উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফারুক আহস্মেদ প্রিন্স জানান, গোবিন্দগঞ্জ থানা পুলিশ ২০১৯ সালের ৬ জুন পৌরসভা এলাকায় মাদক উদ্ধার অভিযানে নামে। অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে জহুরুল ইসলামকে পান্থাপাড়া মোড়ে ২৫০ গ্রাম হেরোইনসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় পরদিন গোবিন্দগঞ্জ থানার তৎকালীন এসআই মমিরুল ইসলাম বাদী হয়ে একটি মাদক মামলা করেন। পিপি জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ফাঁসির আদেশ দেন। এ ছাড়া তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সিরাজুল ইসলাম বাবু।
ব্রেকিং নিউজ
- কেন্দুয়ায় আসল বস্তায় নকল ফিড: ভেজাল পশুখাদ্য জব্দ, জরিমানা
- কলমাকান্দায় ১৯ বছর ধরে পত্রিকা বিলি: অসুস্থ ছাত্তারের স্বপ্ন একটি ইলেকট্রিক সাইকেল
- খালিয়াজুরীতে মাদকের আসরে পুলিশের হানা, আটক ৩
- নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরল নেত্রকোনা ছাত্রদল
- ধোবাউড়া সীমান্তে বিজিবির ভোরে অভিযান: মালিকবিহীন ভারতীয় মদ উদ্ধার
- কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- শাহজালাল বিমানবন্দরে চোরাচালানের ৩২ লাখ টাকার পণ্য জব্দ
- কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার বিশ্বব্যাংকের, গুরুত্ব পাবে তরুণ ও নারীরা


