Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

এটিএম বুথ থেকে কয়েক কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৮

একটি বেসরকারি ব্যাংকের ২ শতাধিক এটিএম বুথ থেকে অভিনব কায়দায় কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে একটি জালিয়াত চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য জানিয়েছেন
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে করে তাদের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

Exit mobile version