ইউক্রেনে সোভিয়েত আমলের বিমান পাঠানোর কথা ভাবছে মার্কিন কর্মকর্তারা। এ জন্য পোল্যান্ডের সঙ্গে একটি চুক্তি হতে পারে যুক্তরাষ্ট্রের। চুক্তি অনুযায়ী, পোল্যান্ড ইউক্রেনকে সোভিয়েত জমানার যুদ্ধবিমান দেবে এবং যুক্তরাষ্ট্র পোল্যান্ডকে দেবে আধুনিক এফ-১৬ যুদ্ধবিমান। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের ৩০০ জনের বেশি সিনেটরের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদামির জেলেনস্কি। এতে তিনি জানিয়েছেন, ইউক্রেনের এখন জরুরি ভিত্তিতে অনেক বিমানের দরকার। এরপর হোয়াইট হাউজের একজন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে বলেন, আমরা বিষয়টি নিয়ে পোলিশদের সঙ্গে কাজ করছি এবং ন্যাটোর অন্য দেশগুলোর সঙ্গেও কথা বলছি। পোল্যান্ড যদি ইউক্রেনকে বিমান সরবরাহ করে, সেটি পূরণে যুক্তরাষ্ট্র কি করবে, তা নিয়েই বিশেষ করে আলোচনা চলছে।

ইউক্রেনের চালকদের বিশেষ করে রাশিয়ার তৈরি বিমান দরকার। কারণ তারা এ ধরনের বিমান চালনায় প্রশিক্ষিত।

হোয়াইট হাউজের কর্মকর্তারা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। এতে তিনি ইউক্রেনের জন্য নিরাপত্তা, মানবিক এবং অর্থনৈতিক সহায়তা দেয়ার উদ্যোগ নেয়ার কথা বলেছেন। অতিরিক্ত তহবিল বরাদ্দের জন্য তিনি কংগ্রেসের সঙ্গে আলোচনা করছেন বলেও জানিয়েছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version