নিসের বিপক্ষে ১-০ গোলে হেরেছে পিএসজি। আগের লেগে গত বছরের ডিসেম্বরেও দলটির বিপক্ষে হেরেছিল মাওরোসিও পচেত্তিনোর দল। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে এটি বড় ধাক্কাই হয়ে আসল তাদের জন্য।

পুরো প্রথমার্ধে নিসের গোলপোস্ট লক্ষ্য করে কেবল ৪টি শট নিতে পারে পিএসজি। অন্যদিকে ঘরের মাঠে উজ্জ্বীবিত ফুটবল খেলে নিস। ম্যাচের শুরুর ছয় মিনিটের মধ্যে দুটি আক্রমণ করে নিস। গুয়েহির প্রথম শট আটকান পিএসজি গোলরক্ষক, দ্বিতীয়টি তিনি নিজেই বাইরে মারেন।

দ্বিতীয়ার্ধেও নিজেদের খেলায় ফিরতে পারেনি পিএসজি। নেইমারের একটি ফ্রি কিক দুর্বলভাবে গোলরক্ষকের হাতে পৌঁছায়। বদলি হিসেবে নামা ইকার্দির শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।

এরপর ম্যাচের দুই মিনিট বাকি থাকতেই গোলের দেখা পায় নিস। এতে অবশ্য দায়টা জর্জিনিয়ো উইজনালডমের। সতীর্থের ক্রস স্লাইড করে ক্লিয়ার করতে ব্যর্থ হন তিনি। তার পেছনে থাকা দেলোঁ প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন। লিগ ওয়ানে তৃতীয় হারের স্বাদ পায় পিএসজি।

লিগ ওয়ানে ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নিস।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version