মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ
সারা দেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারের দূর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দ্রব্য মূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে অফিস চত্বরে আজ শনিবার বিকেলে এই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির আহবায়ক ও পাঁচবিবি ডিগ্রী কলেজের (অবঃ) অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু ও বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক পৌর কাউন্সিলর মুঞ্জুরুল ইসলাম ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট প্রমুখ। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ব্রেকিং নিউজ
- নৌপথে যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করল সরকার
- রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্তে ১৯২ আরবান হেলথকেয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর
- অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
- সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মায়ের দাফন সম্পন্ন
- ‘বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ভারতের সম্পৃক্ততা ছিল না’
- হাঁড়িভাঙ্গা আমের ২৫০ কোটি টাকারও বেশি বাণিজ্যের আশা
- উপকূলীয় নিরাপত্তা জোরদারে কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক নজরদারি হেলিকপ্টার



