শনিবার, অক্টোবর ৩

ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ওবিই কারিকুলাম প্রিপারেশন ফর সোস্যাল সায়েন্স এন্ড ল স্কুল’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি’র) উদ্যোগে শনিবার (০৫ মার্চ) সকালে আইকিউএসি’র সেমিনার কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া। কর্মশালায় রিসোর্স পারসন হিসাবে ওবিই কারিকুলাম প্রিপারেশন ফর সোস্যাল সায়েন্স এন্ড ল স্কুল’ বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন বিভাগের প্রফেসর ড. সরওয়ার জাহান।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মহববত হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version