প্রকাশক সমিতি, সিলেটের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নগরীর জিন্দাবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় ঘাস প্রকাশনীর কর্ণধার নাজমুল হক নাজুকে আহ্বায়ক ও নাগরীর কর্ণধার সুফি সুফিয়ানকে সদস্যসচিব করে এই আহ্বায়ক গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অভ্র প্রকাশনীর কর্ণধার অপূর্ব শর্মা। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- বুনন প্রকাশনীর খালেদ উদ-দীন, পাপড়ির কামরুল আলম, বাসিয়া প্রকাশনীর মোহাম্মদ নওয়াব আলী, শ্রীহট্ট প্রকাশের জিবলু রহমান, পাণ্ডুলিপি প্রকাশনের বায়েজীদ মাহমুদ ফয়সল, জসিম বুক হাউজের মো. জসিম উদ্দিন, কালান্তর প্রকাশনীর আবুল কালাম আজাদ। সভায় সিলেটের সকল প্রকাশনীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। শুধুমাত্র সিলেট শহরের বৈধ কগজপত্রধারী প্রকাশকদেরকে এ সমিতিরি অন্তর্ভুক্ত করা হবে। খুই শিগ্গির সমিতির গঠনতন্ত্র ও লোগো প্রকাশ করা হবে।
ব্রেকিং নিউজ
- কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
- স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
- তারাগঞ্জে জুমার নামাজের সুযোগে প্রতিবন্ধী কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টা, থানায় মামলা
- নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে এমপি লাভলু
- মৌলভীবাজার ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের সম্মাননা
- ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার
- ধুঁকছে দুর্গাপুরের নয়ন যোগী আশ্রম, অনিশ্চিত ১১২ অনাথ শিশুর ভবিষ্যৎ




