এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলা ৭ নং খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাথা, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহষ্পতিবার (৩/মার্চ) ৭ নং খালিশা ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান সরকার এর সভাপতিত্বে ইউপি সচিব গোলজার রহমান এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭ নং খালিশা চাপানী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তি যোদ্ধা লিয়াকত আলী, দবির উদ্দিন, ইউপি সদস্য সেলিমুর রহমান, ইউপি সচিব গোলজার রহমান, খালিশা চাপানী ইউনিয়ন আওয়ামী লীগ সিনিয়র সহ তামজিদুর রহমান তামজিদ, সমাজ সেবক সেম্বুচরন রায় প্রমূখ। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় মান্যগন্য ও পরিষদবর্গ।অনুষ্ঠানের প্রথম প্রহরে আলোচনা শেষে দ্বিতীয় প্রহরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান তাঁর সমাপনী বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব, শত্রুর সঙ্গে মোকাবিলা করে ৩০ লক্ষ শহীদ ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন। পরিশেষে তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত এবং স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের হাত কে শক্তিশালী করার কথা বলেন।
ব্রেকিং নিউজ
- দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে স্কুল-মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী
- তারুণ্য জাগাতে নেত্রকোনায় ডিসি গোল্ডকাপের লোগো উন্মোচন ও ফিকশ্চার চূড়ান্ত
- নেত্রকোনায় গণশুনানি: অভাব-অভিযোগ শুনার পাশাপাশি গাছে চারা উপহার
- মদনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্কেল ভেটিং সংশোধনের দাবিতে জামালপুরে বিএডিসি’র কর্মবিরতি
- মাদ্রাসা শিক্ষার্থীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে মেধার স্বাক্ষর রাখছেন: নেত্রকোনার এডিসি
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলন: ১৬ নৌকা ধ্বংস
- মাদক সেবন ও সংরক্ষণ: নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতে ২ নারীর জেল-জরিমানা


