শনিবার, সেপ্টেম্বর ২৬

বাংলাদেশের বিপক্ষে ১৫৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমেছে আফগানিস্তান। তবে শুরুটা ভাল হয়নি তাদের। নাসুমের আঘাতে বিধ্বস্ত আফগান শিবির। একাই নিয়েছেন ৪ উইকেট। তিন ওভারে দিয়েছেন মাত্র ৭ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৪ ওভার তিন বলে ৪ উইকেট হারিয়ে ২০ রান।

এর আগে, বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ফজলহক ফারুকির শিকার হয়ে ৫ বলে ২ রান করে সাজঘরে ফেরেন নাঈম শেখ। আরেক ওপেনার মুনিম শাহরিয়ার রাশিদ খানের শিকার হয়েছেন। ১৮ বলে ১৭ রান করে ফিরেছেন সাজঘরে। অলরাউন্ডার সাকিব আল হাসান ৬ বলে করেছেন পাঁচ রান।

তবে অন্যপ্রান্তে সেট হয়ে দারুণ খেলছিলেন লিটন। মাহমুদউল্লাহকে নিয়ে ভালো খেলার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। তবে টাইগার অধিনায়ক ৭ বলে ১০ রানের বেশি করতে পারেননি। তবে একমাত্র লিটন দাসই বলার মতো রান তুলতে পেরেছেন। ৪৪ বলে ৬০ রান করেন তিনি। আর আফিফ হোসাইন করেছেন ২৪ বলে ২৫ রান। তবে সব ওভার খেলে টাইগাররা তুলতে পেরেছেন ১৫৫ রান।
বল হাতে আফগানিস্তানের ফারুকি ও ওমরাজাই ২টি করে উইকেট পেয়েছেন। আর রশিদ ও কায়েস ১টি করে উইকেট নেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version