শনিবার, সেপ্টেম্বর ২৬

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এর পরের যুদ্ধ হবে তাইওয়ানে। দেশটিতে হামলা চালাবে চীন। আর সেই যুদ্ধও আটকাতে পারবেন না আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার ‘ফক্স বিজনেসের হোস্ট’-এর উপস্থাপকের এক প্রশ্নের উত্তরে তিনি এই দাবি করেন। এর আগের দিন মঙ্গলবারও একটি রেডিও টক শো-তে দেওয়া সাক্ষাতকারে ট্রাম্প একই কথা জানান।

বিজনেস ইনসাইডারের খবরে বলা হয়েছে, বর্তমান জো বাইডেন প্রশাসনের অক্ষমতার সুযোগ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে সেনা অভিযান পরিচালনা করছেন। তিনি ক্ষমতায় থাকলে এমন যুদ্ধ শুরু হতে দিতেন না।

একই সঙ্গে তিনি বলেন, পুতিনের ‘জমজ বোন’ শি জিনপিং রাশিয়ার থেকে অনুপ্রেরণা নিয়ে তাইওয়ানে হামলা চালাবে। আর বরাবরের মতো আমেরিকার বর্তমান প্রশাসন সেটি আটকাতে পারবে না।
ট্রাম্প বলেছেন, শি চিনপিং এখন রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থেকে মজা নিচ্ছেন আর ভাবছেন, যুক্তরাষ্ট্র কী বোকা। আমি নিশ্চিত, এসব দেখে তাইওয়ানে হামলার পরিকল্পনা একরকম পাকা করে ফেলেছে তারা। ইউক্রেনে পুতিন সফল হলেই চীন হামলা চালাবে তাইওয়ানে। তখনো এমনই হাত গুটিয়ে বসে থাকবেন বাইডেন।

ডোনাল্ড ট্রাম্প অবশ্য নিশ্চিত, বর্তমানে তিনি যদি মার্কিন প্রেসিডেন্ট থাকতেন, তাহলে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধই হতো না। তাঁর যুক্তি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর সঙ্গে এমন করতেই পারতেন না। এর আগেও রাশিয়ার সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব সমালোচিত হয়েছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে।

এদিকে আক্রমণ শুরুর অষ্টম দিনে এসে রাশিয়ার সেনাবাহিনী দক্ষিণ ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর শহর খারসনের নিয়ন্ত্রণ দখল করেছে বলে শহরের মেয়র বলেছেন। খারসনই হচ্ছে এক সপ্তাহ আগে হামলা শুরুর পর রাশিয়ার দখলে যাওয়া প্রথম বড় শহর। একই সাথে দেশটির সেনাবাহিনীর ক্রমাগত প্রতিরোধে এখনো রাজধানী কিয়েভের দখল নিতে পারেনি রাশিয়া।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version