শনিবার, অক্টোবর ৩

যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি শিল্প রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি অব্যাহত রাখতে হোয়াইট হাউজের সাথে তদবির চালিয়ে যাচ্ছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযান থেকে রাশিয়াকে সরে আসতে বাধ্য করার জন্য দেশটির ওপর বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো।

রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, আমেরিকার বিদ্যুতের দাম কম রাখার ক্ষেত্রে রাশিয়ার সস্তা ইউরেনিয়ামের ভূমিকা রয়েছে। আমদানি বন্ধ হয়ে গেলে দাম বেড়ে যেতে পারে বিদ্যুতের।
যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্টেশন ও বিশ্ব পারমাণবিক সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্র তার ইউরেনিয়াম চাহিদার অর্ধেক আমদানি করে রাশিয়া ও তার মিত্রদেশ উজবেকিস্তান এবং কাজাখস্তান থেকে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version