ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। সোমবার হামলার পঞ্চম দিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

গত চার দিনে ইউক্রেনজুড়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে রুশ বাহিনী। কোনও কোনও স্থানে ইউক্রেনীয় বাহিনী ও সেখানকার বেসামরিক নাগরিকরা রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে।

এদিকে, নানা টানাপোড়েনের পর রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে ইউক্রেন। বেলারুশ সীমান্তে এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে আলোচনার ভেন্যু প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে বেলারুশ।
এরই মধ্যে রাশিয়া ও ইউক্রেনের পতাকাসহ দীর্ঘ টেবিলের একটি ছবি প্রকাশ করে বেলারুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, “রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আলোচনার স্থান প্রস্তুত করা হয়েছে। এখন প্রতিনিধিদলের আগমন প্রত্যাশা করছে বেলারুশ।”

উভয় দেশের প্রতিনিধিদল ভেন্যুতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন বেলারুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনাতোলি গ্লাজ। সূত্র: বিবিসি

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version