স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জে এসআই দেবাশীষ ক্লোজড এসআই দেবাশীষ সুত্রধর । সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনে উজির মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সুত্রধরকে বরখাস্ত (ক্লোজড) করা হয়েছে। আজ সকালে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ নির্যাতনে উজির মিয়া নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে এসআই দেবাশীষ সুত্রধরকে ক্লোজড করা হয়েছে। তাকে সুনামগঞ্জ পুলিশলাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে দেবাশীষকে দিরাই থানায় বদলি করা হয়।
প্রসঙ্গত, উজির মিয়াকে ৯ ফেব্রুয়ারি রাতে গ্রেফতারের সময় এসআই দেবাশীষ সুত্রধর, এসআই পার্ডন কুমার সিংহ ও এএসআই আক্তারুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে উজির মিয়াকে মারধরের অভিযোগ তুলেছেন নিহতের পরিবার। গ্রেফতারের সময় এসআই দেবাশীষ উজির মিয়ার মাথায় আঘাত করেন বলেও অভিযোগ আনা হয়েছে
ব্রেকিং নিউজ
- এক মাসে ৪ বার! নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে বারবার আগুন, নীরব কর্তৃপক্ষ
- ডোমারে মাদকের বিরুদ্ধে সাইকেল র্যালি
- নেত্রকোনায় সার-ডিজেলের দাম কমানোর দাবিতে কৃষকদের মানববন্ধন
- বইয়ের ব্যাগের বদলে মাথায় সেলাই: দাদিকে বাঁচাতে গিয়ে রক্তাক্ত শিশু
- ভীতি নয়, আনন্দের নাম ইংরেজি: নেত্রকোনায় শিক্ষার্থীদের নতুন আত্মবিশ্বাস
- মেধা যাচাইয়ের আসর: মোহনগঞ্জে ১৮০ শিক্ষার্থীর জিনিয়াস বৃত্তি পরীক্ষা
- Beyond Higher Taxes, Rethinking Bangladesh’s Revenue Collection System: Nazmul Islam Chowdhury
- শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের দুই শর্ত, কী চায় নয়াদিল্লি?


