মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ
জয়পুরহাটে সেনা সদস্যকে হত্যা চেষ্টার অভিযোগে শাহানুর আলম সাবু (৫০) নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আজ বৃহস্প্রতিবার বিকেল সাড়ে ৫টায় জয়পুরহাট সদর উপজেলার ধানমন্ডি পূর্ব বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। সে জয়পুরহাট সদর উপজেলার গোয়াবাড়ীঘাট গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, গতকাল এক সেনা সদস্যকে পরস্পর যোগসাজসে হত্যার উদ্দেশ্যে রড, লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করে। এ ঘটনায় জয়পুরহাট সদর থানার মামলা করলে র্যাব তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে গ্রেফতারকৃত আসামীকে জয়পুরহাট জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে উক্ত সেনা সদস্য সিএমএইচ বগুড়ায় চিকিৎসাধীন রয়েছে।
ব্রেকিং নিউজ
- কেন্দুয়ায় আসল বস্তায় নকল ফিড: ভেজাল পশুখাদ্য জব্দ, জরিমানা
- কলমাকান্দায় ১৯ বছর ধরে পত্রিকা বিলি: অসুস্থ ছাত্তারের স্বপ্ন একটি ইলেকট্রিক সাইকেল
- খালিয়াজুরীতে মাদকের আসরে পুলিশের হানা, আটক ৩
- নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরল নেত্রকোনা ছাত্রদল
- ধোবাউড়া সীমান্তে বিজিবির ভোরে অভিযান: মালিকবিহীন ভারতীয় মদ উদ্ধার
- কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- শাহজালাল বিমানবন্দরে চোরাচালানের ৩২ লাখ টাকার পণ্য জব্দ
- কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার বিশ্বব্যাংকের, গুরুত্ব পাবে তরুণ ও নারীরা


