শনিবার, অক্টোবর ৩

যুক্তরাষ্ট্র সীমান্তে পৌঁছাতে দেওয়ার জন্য মেক্সিকান অভিবাসন কর্তৃপক্ষকে অনুরোধ জানাতে দুঃখজনক উপায় বেছে নিয়েছে অভিবাসীরা। নিজের ঠোঁট সেলাই করছেন তারা। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় সীমান্তে মঙ্গলবার এ চিত্র দেখা গেছে। এসব অভিবাসীদের দাবি, তাদের যেন যুক্তরাষ্ট্র সীমান্তের দিকে যেতে দেওয়া হয়।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, মেক্সিকো সীমান্তে মুখ সেলাই করছেন অভিবাসীরা। অভিবাসীরা মুখ সেলাই করতে একে অন্যকে সাহায্য করছেন। সামান্য কিছু জায়গা ফাঁকা রেখে দেওয়া হচ্ছে। যার মাধ্যমে তরল খাবার খেয়ে বিপদে পড়ে এসব অভিবাসী প্রাণে বেঁচে থাকতে পারে।

এসব অভিবাসীর অধিকাংশই মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে এসেছেন। সুঁই ও প্লাস্টিকের সুতা দিয়ে ঠোঁট সেলাই করছেন তারা। রক্ত মুছে ফেলতে ব্যবহার করা হচ্ছে অ্যালকোহল। ইরিনিও মুজিকা নামের এক ব্যক্তি জানান, ‘বিক্ষোভের অংশ হিসেবে অভিবাসীরা ঠোঁট সেলাই করছেন। যাতে জাতীয় অভিবাসন ইনস্টিটিউট দেখে তারা মানুষ এবং তাদের শরীর থেকে রক্ত ঝরছে।’

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version