জয়পুরহাটে র্যাবের অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ শহিদুল ইসলাম (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আজ সোমবার বিকালে জয়পুরহাট চিনিকল অভ্যন্তর হতে তাকে আটক করেন। সে জয়পুরহাট সদর দিয়োর শুকনাচারা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডানার লেঃ কমান্ডার রুহ-ফি তাহমিন তৌকির জানান, আটক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পরে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- জুমার দিনের একটি সুন্দর শিক্ষা
- সিগারেট না পেয়ে দোকানিকে পুড়িয়ে মারার চেষ্টা, পুলিশের হাতে বন্দি অভিযুক্ত
- ১০ হাজার টাকায় শুরু, এখন ৩২ জনের কর্মসংস্থান
- শৈশবের উচ্ছ্বাসে আর শৃঙ্খলার দীক্ষায় জামালপুরে শুরু হলো কাব ক্যাম্পুরী
- ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
- কেন্দুয়ার সাহিদপুর বাজারে রাতের বর্বরতা: দগ্ধ দোকানির আর্তনাদ
- যুক্তরাষ্ট্রের ২০২৭ ভিসা বুলিটিন: কারও স্বস্তি, কারও অপেক্ষা বাড়ল
- যে শিক্ষা নেবে না, তাকে শিক্ষা দেওয়া হবে: ডেপুটি স্পিকারের হুঁশিয়ারি


