বগুড়া প্রতিনিধিঃ
স্বামীর নির্যাতনে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাইমা আকতার। তবে ফাইমার স্বামীর দাবি- চড়-থাপ্পড় দেয়ায় তার স্ত্রী আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
রোববার (১৩ ফেব্রুয়ারি) ফাইমা আকতার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
ফাইমা আকতার অভিযোগ করেন, কারণে-অকারণে তার স্বামী শাহ কামাল তাকে মারধর করেন। এ নিয়ে একাধিকবার পুলিশে অভিযোগ করেন তিনি। সর্বশেষ শনিবার রাত ১২টার দিকে তাকে আবারও মারধর করে তার স্বামী। এতে তিনি গুরুতর আহত হন। পরে রোববার তিনি হাসপাতালে ভর্তি হন।
ফাইমার স্বামী শাহ কামাল বলেন, আমি প্রথম স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা বলি। এর জেরে স্ত্রী ফাইমা আকতার তার ওপর চড়াও হন। এসময় শাহ কামালের (ফাইমা আকতারের স্বামী) মা এগিয়ে আসলে ফাইমা আকতার শ্বাশুড়ির চুলের মুঠি ধরে মারধর করে। তখন আমি স্ত্রী ফাইমাকে চড়-থাপ্পড় দেই। এরপর ফাইমা বাড়ির দোতলায় ওঠে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। রোববার সকালে সবার অগোচরে সে বাসা থেকে বেরিয়ে যায়।
তিনি আরও বলেন, দ্বিতীয় স্ত্রী ফাইমা আকতারের অত্যাচারে আমি অতিষ্ঠ। জীবনের নিরাপত্তা চেয়ে আমি থানায় জিডি করেছি। স্ত্রীও আমার নামে থানায় অভিযোগ করেছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস বলেন, শনিবার রাতের ঘটনায় থানায় কোনোপক্ষই অভিযোগ করেনি।
ব্রেকিং নিউজ
- ‘অপরাধী যেই হোক ছাড় নেই’- নেত্রকোনার পুলিশ সুপার
- শিশু ধর্ষণের তথ্য প্রকাশ করায় প্রাণনাশের হুমকি, মদন থানায় জিডি চিকিৎসকের
- মোহনগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ জালসহ আটক ২, থানায় মামলা
- কলমাকান্দায় শিশু হত্যা, রিমান্ড আবেদনসহ ৩ জনকে আদালতে প্রেরণ
- নৌপথে যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করল সরকার
- রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্তে ১৯২ আরবান হেলথকেয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর
- অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী



