মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা মোঃ মোজাম্মেল গাজীকে (২২) আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১ টায় চিলা গ্রাম থেকে আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা গেছে. উপজেলার পশ্চিম চিলা গ্রামের আব্দুল কাদের গাজীর ছেলে মোঃ মোজাম্মেল গাজী দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ মাদক বিক্রি করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ১১ টার দিকে আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমানের নেতৃত্বে এসআই দাদন মিয়া চিলা গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশ তাকে আটক করে।

পরে তার শরীর তল্লাশী করে ৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আমতলী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। ওইদিন বিকেলে পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠিয়েছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, ৪৯ পিস ইয়াবাসহ মোজাম্মেল নামক এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version