এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি:
শপথ নেওয়ার ৪৮ ঘণ্টা না যেতেই চেয়ারম্যানের গোয়ালঘর থেকে উদ্ধার করা হলো চোরাই গরু। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নীলফামারীর সৈয়দপুরে কাশিরাম বেলপুকুর ইউনিয়নে।

পুলিশ জানিয়েছে, ইউপি চেয়ারম্যান লাঞ্চু হাসান চৌধুরীর গোয়ালঘর থেকে থেকে চুরি যাওয়া একটি গরু উদ্ধার করা হয়েছে। তিনি জাকের পার্টি থেকে মনোনয়ন পেয়ে ভোটে জয়ী হন। গত বৃহস্পতিবার রাতে তাঁর বাড়ির গোয়ালঘর থেকে গরুটি উদ্ধার করা হয়। শনিবার (১২/ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানা পুলিশ।

গরু চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী মুন্সিপাড়া তসির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৪০), সোনাখুলী বড়বাড়ি এলাকার খমির উদ্দিনের ছেলে আজানুর ইসলাম (৩৫) এবং গরু চুরির মামলার বাদী একই ইউনিয়নের ডাঙ্গা পাড়া পশ্চিম বেলপুকুরের মতিয়ার রহমানের স্ত্রী মোর্শেদা বেগমের দেবর ফেরদৌস (৩২)।

স্থানীয় একাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, মোর্শেদার বেগমের গোয়ালঘর শাহিওয়াল জাতের একটি বকনা গরু হারিয়ে যায়। গরুটির আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। এ ঘটনায় মোর্শেদা বেগম সৈয়দপুর থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-সহাকারী পরিদর্শক ইন্দ্র মোহন গোপন সংবাদের ভিত্তিতে চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেন। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চেয়ারম্যানের বাড়ি থেকে গরুটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান লাঞ্চু হাসান চৌধুরী দাবি করেন, তিনি গরুটি ৪০ হাজার টাকায় কিনেছেন। তবে তাঁর ভুল হয়েছে কেনার সময় রসিদ না নেওয়ায়।

সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত বলেন, ‘চুরি যাওয়া গরু চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version