নির্বাচন কমিশন গঠনে, মোট ২৪টি রাজনৈতিক দল ও ৬টি পেশাজীবী সংগঠন সার্চ কমিটিতে নামের সুপারিশ জমা দিয়েছে। সন্ধ্যায়, সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের লক্ষ্যে গত ৬ ফেব্রুয়ারি নাম আহ্বান করে গণবিজ্ঞপ্তি প্রকাশের পর দেশ-বিদেশ থেকে তারা ব্যাপক সাড়া পেয়েছেন। সরাসরি নাম জমা দেওয়া ছাড়াও ই-মেইলের মাধ্যমেও একটি বড় সংখ্যক মানুষ ব্যক্তিগত পর্যায়েও নিবন্ধনের জন্য নাম পাঠিয়েছেন। ইসি গঠনে সার্চ কমিটির কাছে দলীয় ও ব্যক্তিগত পর্যায়ে নাম সুপারিশের শেষদিন ছিলো আজ

আগামীকাল শনিবার বেলা ১১টায় বিশিষ্ট ব্যক্তি, সরকারি-বেসরকারি পর্যায়ে, নির্বাচন ও আইন বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করবে সার্চ কমিটি। পরে রোববার সুশীল সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং সাংবাদিকদের সঙ্গে বৈঠকের করে পরবর্তীতে তাদের মতামতের ভিত্তিতে সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

 

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version