এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় গনপিটুনীতে মোহাম্মদ আলী (৫৯) নামের এক গরু চোর নিহত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের কাস্টমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী বালাপাড়া ইউনিয়নের কাস্টমপাড়া গ্রামের মৃত জিয়ার আলীর পুত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে একই গ্রামের জিয়ারুলের বাড়ি থেকে একটি গরু চুরি করার সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করেন।

তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে গরু চোরের দলের কয়েকজন সদস্য পালিয়ে যাওয়ার সময় মোহাম্মদ আলী জনতার হাতে আটক হয়। গণপিটুনির শিকার হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় সে।

খবর পেয়ে রাতেই ডিমলা থানা পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। রমেক হাসপাতালে নেওয়ার পথে পাগলাপীর নামক স্থানে তার মৃত্যু হয়।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বিকেল পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে সকল আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version