ইতালিয়ান সিরি’আতে নগরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে হারিয়ে মিলান ডার্বি জিতে নিল এসি মিলান। প্রথমার্ধে পিছিয়ে থাকা এসি মিলানকে দ্বিতীয়ার্ধের শেষমুহূর্তে জোড়া গোল করে জয় এনে দেন অলিভিয়ার জিরুদ। এতে টেবিলের চূড়ায় উঠার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল স্তেফানে পিওলির দল।

সান সিরোতে ম্যাচের ৩৮ মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় ইন্টার। কর্নার থেকে পাওয়া বল দারুণ এক ভলিতে প্রতিপক্ষেরে জাল খুঁজে নেন ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার। বিরতির পর খেলতে নেমে কয়েকটি আক্রমণ চালালেও গোলের দেখা পাচ্ছিল না মিলান। ইন্টারও তেমন ভালো সুযোগের দেখা পায়নি। শেষদিকে এসে ৭৫তম মিনিটে জিরুদের গোলে সমতায় ফেরে মিলান। ব্রাহিম দিয়াসের শট প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে বাঁ দিকে চলে যায়। বল পেয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন জিরুদ।

তিন মিনিট পর দলকে এগিয়ে নিয়ে যান ফরাসি এই তারকা। দাভিদ কালাব্রিয়ার পাস ধরে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন চেলসি থেকে মিলানে যোগ দেওয়া এই স্ট্রাইকার। পিছিয়ে থাকা ইন্টার শেষদিকে অবশ্য সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় দলটিকে।

দারুণ এই জয়ে লিগ টেবিলে ইন্টারের সঙ্গে ১ পয়েন্টের দূরত্বে উঠে এসেছে মিলান। ২৩ ম্যাচে ১৬ জয় ও পাঁচ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে সিমোনে ইনজাগির দল। এক ম্যাচ বেশি খেলে মিলানের পয়েন্ট ৫২।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version