রবিবার, সেপ্টেম্বর ২০

বুন্দেসলিগায় শনিবার রাতে লেইপজিগকে ৩-২ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। বায়ার্ন মিউনিখের হয়ে গোল করেন থমাস মুলার ও রবার্তো লেভানডস্কি, বাকি একটি গোল প্রতিপক্ষের উপহার দেওয়া। লেইপজিগের হয়ে গোল দুটি করেছেন আন্দ্রে সিলভা ও এনকুনকো। এ ম্যাচেও গোল করে টানা ৬৮ ম্যাচেই গোল করল বায়ার্ন মিউনিখ।

এদিন ম্যাচের ১২ মিনিটেই থমাস মুলারের গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে পোস্ট শট নেন রবার্তো লেভানডস্কি, কিন্তু গোকরক্ষক গুলাসি তা ফিরিয়ে দিলে ফিরতি বলে সহজেই জালে জড়ান মুলার। ২৭ মিনিটে পর্তুগিজ আন্দ্রে সিলভার গোলে ম্যাচে সমতা টানে লেইপজিগ। বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের মাথার ওপর দিয়ে কর্নাড লেইমারের নেওয়া চিপ শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতে বল জালে জড়ান সিলভা। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগেই আবারো এগিয়ে যায় জার্মান চ্যাম্পিয়নরা। ৪৪ মিনিটে গোল করেন গোলমেশিন রবার্তো লেভানডস্কি। বাম দিকে থেকে কোমানের ক্রসে বক্সের ভেতরে থেকে হেডে বল জালে জড়ান এই পোলিশ ফরোয়ার্ড।

৫৩ মিনিটে বায়ার্নকে অস্বস্তিতে ফেলে আবারো সমতায় ফেরে লেইপজিগ। কর্নাড লেইমারের বাড়ানো পাস থেকে বল জালে জড়ান মিডফিল্ডার ক্রিস্তোফার এনকুনকু। তবে ৫৮ মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে বায়ার্ন মিউনিখকে গোল উপহার দেন লেইপজিগের ডিফেন্ডার জোকো ভার্দিওল। এই গোলের জয় নিশ্চিত হয় বাভারিয়ানদের।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version