আরিফুর রহমান, নলছিটি:
ঝালকাঠির নলছিটিতে বরিশাল কুয়াকাটা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রশিদ বিশ্বাস (৬০) নামের একজন নিহত হয়েছেন।

শনিবার (৫ ফেব্রুয়ারি)সকাল সাড়ে ১০ টায়
দপদপিয়া ইউনিয়নের বিশ্বাস বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ উপজেলার দপদপিয়া এলাকার মৃত আব্দুর রহমান বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০ টার সময় বরিশাল কুয়াকাটা সড়কে রাস্তা পারাপার
সময় পিছন থেকে মোটরসাইকেল ধাক্কা দিলে আব্দুর রশিদ বিশ্বাস মাটিতে পড়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান,আমরা আহত অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি পরে সেখানে তিনি মারা যান। এ ঘটনায় কোন অভিযোগ আসেনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version