মোঃ বাবুল হোসেন, পাঁচবিবিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে ১ কেজি শুকনা গাঁজা ও ১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আঃ রাজ্জাক (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আজ বৃহস্প্রতিবার দুপুর দেড় টায় জয়পুরহাট সদর উপজেলার শালপাড়া বাজার এলাকা হতে তাকে আটক করেন। সে উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডানার লেঃ কমান্ডার রুহ-ফি তাহমিন তৌকির জানান, আটক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল এবং গাঁজা অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পরে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- কালাপুর ইউপি’র প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অনিয়মের অভিযোগ
- নেত্রকোনায় মোবাইল কোর্ট: ২ জনের কারাদণ্ড, ৪ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস
- ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড
- কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান
- উচ্ছিষ্ট খাবারের প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযুক্ত রেস্টুরেন্ট কর্মী আটক
- গাইবান্ধা শহরে চোরের উপদ্রব বৃদ্ধি, আতঙ্কে দিন কাটাচ্ছে বাসিন্দারা
- নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
- গাইবান্ধায় ৩ কোটি টাকা ক্ষতিপূরণ অর্পিত সম্পত্তি কাণ্ডে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তা” দুই প্রতিবেদন নিয়েও বিতর্ক”সেই এসিল্যান্ড জসিম উদ্দিন পঞ্চগড়ের বোদা বদলি!


