শেখ জহিরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ):

ময়মনসিংহ নান্দাইল হাইওয়ে রোডে মৎস খামারের পাশে গত ২ দিন ধরে বালু ভরতি ট্রাক নষ্ট হয়েছিল মেরামত করতে এসে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে মেকানিক্স কাজ করার জন্য ট্রাকের নিচে
যায়,ট্রাকটি তখন উওর দিকে খাক হওয়া অবস্থা ছিলো বালু ভর্তি ট্রাকের নিচে পরে হেল্পার মোঃ মুন্না মিয়া (২০) নামের এক জনের মৃত্যু হয়।

নিহত মুন্না পার্শ্ববর্তী তাড়াইল উপজেলার তেলিয়াটি গ্রামের খায়রুল ইসলামের ছেলে। অপরদিকে আহত আমিনুল ইসলাম নান্দাইল সদর ইউনিয়নের ভাটি সাভার গ্রামের আস্তর আলীর ছেলে বলে জানা যায়।

স্থানীয়রা জানান, দুই দিন ধরে বালুভর্তি ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়ানো ছিল। এরপর নান্দাইল চৌরাস্তা থেকে মেকানিক নিয়ে ট্রাক মেরামত শুরু করেন এর চালক। মেরামতের একপর্যায়ে ট্রাক হেলে পড়লে মুন্না এর নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে মৃত অবস্থায় মুন্নাকে ট্রাকের নিচ থেকে উদ্ধার করে।

নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনের সাব কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘আমরা খবর পেয়ে ট্রাকের নিচে আটকে পড়া ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করি।’

নান্দাইল মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version