বেদে সম্প্রদায়ের মানুষ অত্যন্ত অসহায়, সারাটি বছর তারা যাযাবর অবস্থায় বসবাস করে। এবং বিভিন্নস্থানে তাদের আবাস গড়ে তুলে। এ অবস্থায় শীত তাদের জীবনকে বিপর্যস্থ করে তোলে। শীতার্ত বেদে সম্প্রদায়ের মানুষ আমাদের সমাজের অংশ। তাদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব । অসহায় শীতার্ত বেদে সম্প্রদায়ের মানুষের সাহাযার্থে সমাজের বিত্তবানদের যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহবান জানান। গণ-মাধ্যম ও সমাজউন্নয়ন মুলক সংগঠন সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড ম্যাস মিডিয়া সিফডিয়ার উদ্যোগে ও সিফডিয়ার উপদেষ্ঠা শহিদ আহমদ চৌধুরী সাজু’র সহযোগীতায় গতকাল মঙ্গলবার পীরের বাজার এলাকায় শীতার্ত বেদে সম্প্রদায়ের মানুষের মধ্যে কম্বল বিতরন অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
মঙ্গলবার খাদিম পীরের বাজার এলাকায় শীতার্ত বেদে সম্প্রদায়ের মধ্যে সিফডিয়ার উদ্যোগে কম্বল বিতরন করা হয়। সিফডিয়ার চেয়ারম্যান অধ্যাপক শেখ মো আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক রোটারিয়ান আব্দুল মুহিত দিদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিফডিয়ার উপদেষ্ঠা ও সিটি সেন্টার লি: ব্যবস্থাপনা পরিচালক শহিদ আহমদ চৌধুরী সাজু। উল্লেখ্য সিফডিয়া বেশ কিছুদিন থেকে বেদে সম্প্রদায়ের মধ্যে কাজ করে আসছে করোনার সময়ে বেদে সম্প্রদায়কে খাদ্য সামগ্রী, ঈদের কাপড়, সেমাই, দুধ-চিনি, মুরগি, পোলাও চাউল ইত্যাদি বিতরন করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- ভুতুড়ে বিদ্যুৎ বিলের নেপথ্যে ডিজিএমের পদোন্নতি? ভোগান্তিতে প্রায় ৭২ হাজার গ্রাহক
- নিষিদ্ধ সংগঠন আ’লীগের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- ঈশ্বরগঞ্জে ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি সুদৃঢ় করতে আন্তঃধর্মীয় সংলাপ
- নেত্রকোনায় মতবিনিময় সভা: গণতন্ত্রের ৪র্থ স্তম্ভ সাংবাদিকরা নানা চ্যালেঞ্জের সম্মুখীন
- তারাগঞ্জে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু
- তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: বদলির আইন অচল যেখানে
- প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, মূলহোতা গ্রেপ্তার
- যৌতুক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার


