স্টাফ রিপোর্টার : নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার দক্ষিণ গোবিন্দপুর এলাকা হতে ২১ লক্ষ ৯৭ হাজার দুইশ’ টাকা মূল্যমানের ভারতীয় বিস্কুট ও প্রসাধনী স্কীন সাইন ক্রীম জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দৃকত এসব পণ্যের মধ্যে রয়েছে ছয় হাজার একশ’ পিস ওরিও বিস্কুট ও পাঁচ হাজার ৮৮০ পিস স্কীন সাইন ক্রীম। এগুলো নেত্রকোনা কাষ্টমস অফিস জমা দেওয়া হবে এবং এ অভিযানে কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক (৩১ বিজিবি) লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।

বিজ্ঞপ্তিতে জানা যায়, কলমাকান্দার খারনৈ বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যে সীমান্ত পিলার ১১৭৮ হতে আনুমানিক এক কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ গোবিন্দপুর নাম স্থানে ফাঁদ পেতে থাকে। বুধবার ভোর ৪টার দিকে ভারতে দিক হতে চোরাকারবারীদের আসে দেখে টহল দলটি।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দৌঁড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ভারতীয় ছয় হাজার একশ’ পিস ওরিও বিস্কুট ও পাঁচ হাজার ৮৮০ পিস স্কীন সাইন ক্রীম জব্দ করে বিজিবি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version