মাদারীপুরে ২০ বছর পর মামলার রায় ঘোষনা, ৫ জনের মৃত্যুদণ্ড

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের রাজৈরে রাধা রানী বৈদ্য নামে এক নারীকে অপহরণের পর হত্যার ঘটনায় ৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার বিকালে মাদারীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লাইলাতুল ফেরদাউস এই আদেশ প্রদান করেন।

দীর্ঘ ২০ বছর পরে মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত ৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে।রায় ঘোষনার সময় সাজাপ্রাপ্ত ৪ আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আরেক এক আসামি মামলার পরপরই দেশত্যাগ করেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের ১৪ অক্টোবর রাজৈর উপজেলার আমগ্রাম এলাকার গুরুপদ বৈদ্যর স্ত্রী রাধা রানী বৈদ্যকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে অপহরণ করে। এরপরের দিন রাধা রানীর ছেলে বিষ্ণপদ বৈদ্য ৬ জনকে আসামি করে রাজৈর থানায় একটি অপহরণ মামলা করে। মামলার ১১ দিন পরে পাখুল্লা বিল থেকে রাধা রানী বৈদ্যর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ২০০৩ সালের ৩০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা মোখলেসুর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করে।

মামলার আসামি হলেন অশোক বৈদ্য, নরেন বৈরাগী, কালু বিশ্বাস, তরুনী বেদ্য, বিজয় বেপারী, গৌরাঙ্গ বৈদ্য। এদের মধ্যে গৌরাঙ্গ বৈদ্য মামলা চলাকালে মৃত্যুবরণ করেন।

নিহতের ছেলে গৌরাঙ্গ বৈদ্য বলেন, রায়ে আমি সন্তোষ। তবে এই রায় দ্রুত কার্যকর করার দাবি জানাই।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও মামলার দণ্ডপ্রাপ্ত ৫ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *