ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো’র ৭ম মৃত্যুুবার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের আয়োজনে সোমবার (২৪ জানুয়ারি) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইবি জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ইবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান, পরিষদের সাধারন সম্পাদক প্রফেসর ড. ইদ্রিস আলী, ড. আলীনূর রহমান , ড. নজিবুল হক, ড. রফিকুল ইসলাম সহ বিএনপি পন্থী অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ড. আ স ম শোয়াইব আহমেদ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version