ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বহিঃস্কারের সুপারিশ করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ১২২তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ওই দুই শিক্ষাথী হলেন, লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মনিরুল ইসলাম জয় (রোল: ১৬০৮০৪৫) ও আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেহেদি হাসান রয়েল (রোল: ১৫০৬০৯৩ রেজি: ৪৯২)। আগামী সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন হবে।

সোমবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কেউ পর পর দুইবার পরীক্ষায় অকৃতকার্য হলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যায়। মনিরুল ইসলাম জয় প্রথম ও দ্বিতীয় বর্ষে এবং মেহেদী হাসান তৃতীয় ও চতুর্ত বর্ষের পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিধি অনুযায়ী তাদের ছাত্র বাতিল হতে যাচ্ছে বলে জানা গেছে। এদিকে বিভাগীয় কমিটি ও অনুষদীয় সভায় ওই দুই শিক্ষার্থীর পক্ষে পুন:ভর্তির আবেদনের সুপারিশ করে বিভাগ দুইটি। তবে সিন্ডিকেট সভায় পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে ওই দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জানা যায়, এর আগেও বিভিন্ন সময় একই ঘটনায় বিভাগের সুপারিশ বাতিল করে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী একাধিক শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version