শনিবার, অক্টোবর ৩

ইবি প্রতিনিধি-
করোনা পরিস্থিতির কারণে আগামী ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সশরীরে স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে অনলাইনে ক্লাস চলবে এবং চলমান ও ঘোষিত পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে সশরীরে অনুষ্ঠিত হবে। শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী পরিষদ থেকে জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে ২২শে জানুয়ারি থেকে আগামী ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ থাকবে। তবে অনলাইনে যথারীতি ক্লাস চলবে। পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলমান বা ঘোষিত পরীক্ষাসমূহ ও অফিস যথারীতি চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে। একইসাথে স্বাস্থ্যবিধি মেনে ভর্তি কার্যক্রম চলমান থাকবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version