শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন ভাঙাতে গিয়ে ব্যর্থ হয়েছেন শিক্ষকরা। বুধবার রাতে শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের অনশন ভাঙানোর চেষ্টা করেন। কিন্তু তারা শিক্ষার্থীদের অনশন ভাঙাতে না পেরে ব্যর্থ হয়ে ফিরে যান।

এর আগে রাত সাড়ে ৮টায় শিক্ষকরা আন্দোলনস্থলে উপস্থিত হলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা শিক্ষকদের কাছে শিক্ষার্থীদের এক দফা দাবির সঙ্গে একমত কিনা তা ‘হ্যাঁ’ অথবা ‘না এই দুই উত্তরের মাধ্যমে জানতে চান। শিক্ষার্থীরা বলেন, যদি আপনারা শিক্ষকরা আমাদের একদফা দাবির সঙ্গে একমত পোষণ করেন তাহলে আমরা কথা বলব। অন্যথায় আপনাদের সঙ্গে কোনো ধরনের কথা বলতে রাজি না।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম জানান, আমরা এসেছিলাম শিক্ষার্থীদের অনশন ভাঙাতে। আমরা তাদের কাছে সময় চেয়েছি যেন এ ঘটনার পেছনে কারা জড়িত সেটা খুঁজে বের করতে পারি। শিক্ষার্থীরা আমাদের সে সুযোগটা দেয়নি। আমরা আবার চেষ্টা করব যেন তাদের বুঝাতে পারি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version