তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় তাহেদুল ইসলাম (১৫) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মোগমটুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাহেদুল ইসলাম কামারদহ ইউনিয়নের বকচর গ্রামের তোজাম মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয়দের বরাত দিয়ে কামারদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান তোকির হাসান রচি জানান, বিকেলে বোনের বাড়ি মোগমটুলী এলাকা থেকে বাইসাইকেল নিয়ে নিজের বাড়ি বকচর এলাকায় যাচ্ছিল তাহেদুল। পথে ঢাকা-মহাসড়কের মোগমটুলী এলাকার অদুরে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান তাহেদুল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, চালক পালিয়ে গেছে। ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। স্কুলশিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version