মোঃ বাবুল হোসেন: পাঁচবিবি হাজার হাজার মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় নিজ গ্রামে শায়িত হলো জাতীয় সংসদের মামনীয় হুইপ ও জয়পুরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পিতা আলহাজ্ব শরিফ উদ্দিন মন্ডলের লাশ। গতকাল সোমবার সন্ধ্যা ৭ টায় হুইপ স্বপনের পিতা রাজধানীর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন।
আজ মঙ্গলবার সকাল ১০.৪০ মিনিটে পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মুরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে মুরহুমের পুত্র জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট- ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু এমপিসহ আস পাশের জেলাগুলোর আওয়ামীলীগের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
পরে সাড়ে ১১টায় জয়পুরহাট সদর উপজেলার রামকৃঞ্চপুর নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে হুইপ স্বপনের কাধে করে পারিবারিক কবরস্থান দাফন করা হয়। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক প্রকাশ করেন।
ব্রেকিং নিউজ
- জুমার দিনের একটি সুন্দর শিক্ষা
- সিগারেট না পেয়ে দোকানিকে পুড়িয়ে মারার চেষ্টা, পুলিশের হাতে বন্দি অভিযুক্ত
- ১০ হাজার টাকায় শুরু, এখন ৩২ জনের কর্মসংস্থান
- শৈশবের উচ্ছ্বাসে আর শৃঙ্খলার দীক্ষায় জামালপুরে শুরু হলো কাব ক্যাম্পুরী
- ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
- কেন্দুয়ার সাহিদপুর বাজারে রাতের বর্বরতা: দগ্ধ দোকানির আর্তনাদ
- যুক্তরাষ্ট্রের ২০২৭ ভিসা বুলিটিন: কারও স্বস্তি, কারও অপেক্ষা বাড়ল
- যে শিক্ষা নেবে না, তাকে শিক্ষা দেওয়া হবে: ডেপুটি স্পিকারের হুঁশিয়ারি


