টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা থেকে ৬০২ বোতল বিক্রি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ও ভূয়া সাংবাদিকসহ দুই জনকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা। আজ সোমবার দুপুরে টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে উপজেলার সহবতপুর এলাকায় অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়। আটকৃকতরা হলো- যশোর জেলার বেনাপোল থানার ভরেরবেড় এলাকার মো: বাবুল হোসেনের ছেলে মো: সোহেল রানা (২৮) ও একই জেলার দূর্গাপুর এলাকার মৃত মমতাজ আলীর ছেলে মো: রিয়াজুল ইসলাম (৪৪)। এসময় তাদের কাছে থাকা ৬০২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৬ লাখ ২ হাজার টাকা। এছাড়াও দুটি প্রাইভেটকরা, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতরা জানায়, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সীমান্তবর্তী বিভিন্ন জেলা হতে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রয় করে আসছিলো। পরে আটককৃতদের বিরুদ্ধের নাগরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৪ (গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় ২০ উদ্যমী চাষীকে নিয়ে কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ কর্মশালা
- ‘মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার
- পূর্বধলায় নিজ বসত ঘর থেকে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
- ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের
- গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে”দোকানপাট-বাড়িঘর ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ, নিহত-১ আহত-১০



