বিশ্বজুড়ে সুনামি গতিতে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। গত দুই বছরের দৈনিক সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড দেখল বিশ্ব। গত গত ২৪ ঘণ্টায় (বুধবার) সারাবিশ্বে ৩১ লাখের বেশি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে করোনা কেড়ে নিয়েছে প্রায় ৮ হাজার মানুষের প্রাণ।

দৈনিক মৃত্যু ও সংক্রমণের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে বুধবার ৮ লাখের ওপর মানুষের শরীরে শনাক্ত হল এই ভাইরাস। টানা তৃতীয় দিনের মতো প্রাণ হারিয়েছেন দুই হাজারের বেশি মানুষ।

এদিকে ইউরোপেও জ্যামিতিক হারে বাড়ছে সংক্রমণের হার। সবচেয়ে বেহাল দশা ফ্রান্সের। দেশটিতে বুধবারও ৩ লাখ ৬২ হাজারের মতো মানুষের শরীরে মিলল করোনাভাইরাস। পরের অবস্থানেই রয়েছে ইতালি। নতুনভাবে ইতালিতে প্রায় দুই লাখ সংক্রমণ শনাক্ত হয়েছে।

এছাড়া স্পেনে এক লাখ ৮০ হাজারের মতো মানুষের শরীরে মিলেছে করোনা। যুক্তরাজ্যেও সংখ্যাটি এক লাখ ৩০ হাজারের কাছাকাছি।

এদিন রাশিয়ায় ৭৪৫, পোল্যান্ডে ৬৮৪, ব্রিটেনে ৪০০ ও জার্মানিতে ৩৩১ জনের মৃত্যু রেকর্ড করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version