মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ
জয়পুরহাটে র্যাবের অভিযানে ৪শ ৪০ পিচ ট্যাপেন্টাসহ শাহাদৎ হোসেন (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। রোববার গভীর রাতে সদর উপজেলার নেঙ্গাপীর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক শাহাদৎ সদর উপজেলার দেরাইল গ্রামের আব্দুল আলীমের পুত্র।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডানার লেঃ কমান্ডার রুহ-ফি তাহমিন তৌকির জানান, আটক মাদক ব্যবসায়ী নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ।
পরে আটক আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- খালিয়াজুরীতে গরুর শেডে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- নেত্রকোনায় বসতবাড়িতে ডিবির হানা, মাদকদ্রব্য ইস্কাপসহ নারী আটক
- কেন্দুয়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
- দুর্গাপুরে সড়ক দুর্ঘটনা: ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত নারীর
- খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের: নৌ চলাচল ব্যাহত, বিপাকে জেলেরা
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- নেত্রকোনায় বিজিবির জোড়া অভিযানে লক্ষাধিক টাকার চোরাই পণ্য উদ্ধার
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে সরকার




