বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নিজামুল হক মিঠু(৫২) নামে এক মেস মালিককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে ভুক্তভোগী ছাত্রী থানায় মামলা দায়ের করলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে শনিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত মিঠু শহরের ফুলবাড়ি এলাকার মৃত নাজমুল হকের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, নাজমুল হক মিঠুর কলেজ বটতলা এলাকায় একটি মেস রয়েছে। তার মেসে ভুক্তভোগী ওই কলেজছাত্রী ২য় তলার একটি রুমে উঠেন এবং ভাড়া দেয়ার সময় তাকে সিঙ্গেল রুম দেয়ার কথা বলে মিঠু। কিন্তু ওই ছাত্রীকে সিঙ্গেল রুম না দিয়ে অন্য মেসে চলে যাওয়ার কথা বলে মেস মালিক। পরে সিঙ্গেল রুমের জন্য দেয়া অগ্রিম টাকা ফেরত চায় ওই ছাত্রী। পরে শুক্রবার দুপুরের দিকে অগ্রিম টাকা দেয়ার কথা বলে পাশের একটি বিল্ডিংয়ে নিয়ে যান মিঠু। সেখানে ওই ছাত্রী যাওয়ার পর রুমের ভিতর নিয়ে কু-প্রস্তাব দেয়ার পর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন ওই মেস মালিক।এসময় ওই কলেজছাত্রীর চিৎকারে মিঠু তাকে ছেড়ে দিতে বাধ্য হন। পরে ওই ছাত্রী জাতীয় পরিষেবা ৯৯৯ কল দিলে পুলিশ যেয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করেন।
ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম জানান, আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক জার্নাল ‘Sphaira’-এর আত্মপ্রকাশ ও বুদ্ধিবৃত্তিক আড্ডা
- মদনে ইয়াবাসহ সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
- জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ: ৩ যুবকের মৃত্যুদণ্ড, ১ জন খালাস
- কলমাকান্দায় ভারতীয় পণ্য ছাড়াতে ঘুষের দর কষাকষি: এসআই ক্লোজড, ওসি বদলি
- ‘অপরাধী যেই হোক ছাড় নেই’- নেত্রকোনার পুলিশ সুপার
- শিশু ধর্ষণের তথ্য প্রকাশ করায় প্রাণনাশের হুমকি, মদন থানায় জিডি চিকিৎসকের
- মোহনগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ জালসহ আটক ২, থানায় মামলা
- কলমাকান্দায় শিশু হত্যা, রিমান্ড আবেদনসহ ৩ জনকে আদালতে প্রেরণ



