বাংলাদেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বিকেলে রাজধানীর শেখ হাসিনা পার্বত্য চট্রগ্রাম কমপ্লেক্সে পার্বত্য মেলার সমাপনী অনুষ্ঠানে, এ কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমেই পার্বত্য চট্টগ্রাম এলাকায় শান্তি বাস্তবায়িত হয়েছে, সেখানকার মানুষ আজ নিরাপদে বসবাস করছে। শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারনেই সারাদেশের প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলে এটিই বদলে যাওয়া বাংলাদেশ। আগামীতেও দেশের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।

মেলার আয়োজক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বাসন্তী চাকমা এমপি, সচিব হামিদা বেগম, সাবেক সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বান্দরবান ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান যথাক্রমে ক্য শৈ হ্লা ও অংসুই প্রু চৌধুরী বক্তব্য রাখেন।

তথ্যমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের সংস্কৃতি অনেক বৈচিত্রময় ও প্রাকৃতিক সৌন্দর্য নয়নাভিরাম এবং একসময় সেখানে অনেক পর্যটক যেতো। এখন কমে গেছে। কিন্তু এই অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে দেশ ও দেশের অর্থনীতি উপকৃত হবে।

‘জিয়াউর রহমান ও এরশাদ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামের মানুষ নিপীড়নের শিকার হয়েছিল’ উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে সেই নিপীড়নের অবসান ঘটিয়ে এ অঞ্চলকে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে নিয়েছেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নের সাথে প্রতিটি মানুষের উন্নয়ন হয়েছে, পার্বত্য অঞ্চলেরও উন্নয়ন হয়েছে। তাই পার্বত্য অঞ্চলে উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। অন্যথায় নিপীড়নকারীরা এখন মায়াকান্না করলেও ক্ষমতায় এলে আবার দমন-পীড়ন চালানোর পথ বেছে নেবে।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version